ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এত বড় খেলোয়াড় হইনি যে বিশ্রামে যাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সাকিব আল হাসানের বিশ্রাম নিয়ে অনেক কথাবার্তা, আলোচনা-সমালোচনা। সাকিব যদি বিশ্রামে যান, তাহলে বিশ্রাম চাইতেই পারেন তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমরা। কিন্তু বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম নিজেই জানিয়েছেন, তাঁর এমন কোনো পরিকল্পনা নেই। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে রসিকতা করেই বলেছেন, ‘আমি এত বড় খেলোয়াড় হইনি যে আমাকে বিশ্রাম নিতে হবে।’
সাকিবের বিশ্রামে যাওয়াটা অধিনায়ক হিসেবে তাঁর জন্য যে বড় ধাক্কা, সেটা স্বীকার করেছেন অকপটেই। কিন্তু সিদ্ধান্তটা যেহেতু সাকিবের একান্ত নিজের, তাই এটিকে সম্মান জানান তিনি, ‘সাকিব থাকলে সেটা যেকোনো অধিনায়কের জন্যই প্লাস পয়েন্ট। ওকে অনেক মিস করব। তবে সাকিবের বিশ্রামটা যেন ঠিকঠাক হয়। ফ্রেশ হয়ে সে আবার আগের রূপে ফিরে আসবে, এটাই আশা করি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণার আগেই বিসিবির কাছে টেস্ট থেকে বিশ্রাম চান। বোর্ড অবশ্য তাঁকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে। দ্বিতীয় টেস্টে সাকিব ইচ্ছা করলে যেন দলে ফিরতে পারেন, সেই রাস্তাটাও খোলা রাখা হয়েছে। সাকিব অবশ্য বিশ্রামের সময় সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন বলেই জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

এত বড় খেলোয়াড় হইনি যে বিশ্রামে যাব

আপডেট টাইম : ০৩:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭