ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জনগণ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত: কর্নেল অলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫
  • ৫৭৬ বার

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) বলেছেন, সুশাসন ও ন্যায়বিচার থেকে দেশের জনগণ বঞ্চিত। মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার নেই। দেশে অহরহ ঘটছে গুম, খুন, ধর্ষণ, অপহরণের মতো ঘটনা। সমগ্র দেশে এখন এক ধরণের আতঙ্ক, অস্থিরতা ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। কর্নেল অলি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার রাজনীতি এবং রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কর্নেল অলি বলেন, অতীতে কেউ রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি, বর্তমানেও কেউ পারবে না। আশাকরি সরকার আমার কথাগুলো মনোযোগ সহকারে পড়বেন এবং বিবেচনা করবেন। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করবেন।

তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের গত দু’য়েক দিনের কিছু কিছু পদক্ষেপ প্রশংনীয়। আমরা আশা করবো সরকার গ্রেফতারকৃত ২০ দলীয় জোটের সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে যতদ্রুত সম্ভব সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জনগণ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত: কর্নেল অলি

আপডেট টাইম : ০৭:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫