ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দেশে আজ গণতন্ত্র অবরুদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫
  • ৫৪৯ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। অথচ আজকে দেশে গণতন্ত্র অবরুদ্ধ।’

বুধবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচনের দাবি জানিয়ে নজরুল ইসলাম খান আরও বলেন, ‘দেশে জনগণের সরকার ক্ষমতায় নেই। বর্তমান সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র পথ নির্বাচন। বিএনপি দেশে একটি নিরপেক্ষ নির্বাচন চায়। খালেদা জিয়ার নেতৃত্বেই আমরা দেশে গণতন্ত্র আদায় করব।’

তিনি বলেন, ‘বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে বহু নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে। এখনও অনেককে গ্রেফতার করা হচ্ছে। মামলার কারণেই আজকে নিজেদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী সত্ত্বেও স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হতে পারেননি।’

বিএনপির নীতি-নির্ধারনী ফোরামের এই নেতা বলেন, ‘গ্রেফতার করে আন্দোলন ও বিজয় ঠেকানো যায় না। আওয়ামী লীগ তা ভাল করেই জানে। এক সময় আওয়ামী লীগের সব নেতাকে গ্রেফতার করা হয়েছিল। মামলা দেওয়া হয়েছিল। তারপরও তাদের বিজয় অর্জন ঠেকানো যায়নি। তেমনি বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে গণতন্ত্রের বিজয় অর্জন ঠেকানো যাবে না। মিথ্যা মামলা ও নেতাকর্মীদের গ্রেফতার করে দল পুনর্গঠনে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’

এ সময় সংগঠনের সহ-সভাপতি মুনির হোসেন, মহানগর উত্তরের সভাপতি ইয়াসিন আলী, দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুসহ দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দেশে আজ গণতন্ত্র অবরুদ্ধ

আপডেট টাইম : ১১:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫