ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মেহজাবিনের নামের বানান বিভ্রাট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৫১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজের নামের বানান নিয়ে বিচলিত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ স্ট্যাটাস দিয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তিনি নামের বানান সঠিকভাবে লেখার আহ্বান জানিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন ‘প্রিয় বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তরা; আমার নামের বানান MEHAZABIEN। ভুল বানানের কারণে গুগল করলে অথবা ইউটিউবে সার্চ দিলে আমার কাজ খুঁজে পাই না। অনুগ্রহপূর্বক, বানান ঠিক লিখলে আমাদের সবার জন্য সুবিধা হয়। ধন্যবাদ।’

বোঝা যাচ্ছে, নামের ইংরেজি বানান নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় মেহজাবিনকে। ইউটিউব কিংবা গুগলে সাধারণত তারকাদের ইংরেজি নামের বানানই থাকে তাদের কাজের শিরোনামে। এবারের ঈদে প্রচারিত নাটকগুলোতেও তার নামের ভুল বানান রয়েছে।

মেহজাবিন যে বানানে নিজের নাম লিখে থাকেন, সেটি একটু জটিল। তবে তুলনামূলকভাবে কিছুটা সহজ বানানে অন্য অনেকের নাম আছে। এ কারণেই অনেক সময় তিনি নিজেই নিজের কাজ খুঁজে পান না।

এবারের ঈদে মেহজাবিন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ টেলিছবিটি বেশ প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ দর্শকরা ছাড়াও তারকারা তার কাজের সুনাম করেছেন। দর্শকদের বিশেষ অনুরোধে ‘বড় ছেলে’ আগামী ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর রাত ১১টায় বিরতিহীনভাবে প্রচার করবে চ্যানেল নাইন।

‘বড় ছেলে’ ছাড়াও ঈদুল আজহার বেশকিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন মেহজাবিন। এ তালিকায় উল্লেখযোগ্য তানিয়া আহমেদের ‘মধুদুপুর’, মাবরূর রশীদ বান্নাহর ‘মেয়েটির হাতে জাদুর প্রদীপ’, ‘ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল’ ও ‘তুমি আমি এবং আমরা’, মিজানুর রহমান আরিয়ানের ‘ব্যাচ ২৭: দ্য লাস্ট পেজ’, সাজ্জাদ সুমনের ‘মুক্তা ঝরা হাসি’, মেহেদি হাসান জনির ‘গল্পটা তোমারই’, মেহেদি হাসান হৃদয়ের ‘ময়না ও মজনুর গল্প’, শুভ্র খানের ‘তোকে ভালোবেসে’ প্রভৃতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মেহজাবিনের নামের বানান বিভ্রাট

আপডেট টাইম : ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭