ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মোবাইলের যন্ত্রণায় বিরক্ত অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী অপু বিশ্বাসের মোবাইলে প্রতিদিন শত শত অনাকাঙ্ক্ষিত ফোন কল আসে। এরপর বাধ্য হয়েই নিজের দীর্ঘদিনের মোবাইল ফোন নম্বরটি পরিবর্তন করলেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। দীর্ঘদিন ধরে একটি ফোন নম্বরই ব্যবহার করতেন অপু বিশ্বাস। প্রযোজক-পরিচালক থেকে শুরু করে সহকর্মীদের সঙ্গে এই নম্বর দিয়েই যোগাযোগ করতেন।

অপু বলেন, কে বা কারা আমার নম্বরটি পাবলিক করে দিয়েছে। ফলে প্রতিদিনই শত শত অনাকাঙ্ক্ষিত কল আসে। নিজেদের ভক্ত পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করে। রাত নেই দিন নেই, কলের যন্ত্রণায় আমি বিরক্ত। জয়কে (ছেলে) ঘুম পাড়ানোর সময়টাও রেহাই পাই না। এ অবস্থায় নম্বর পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় দেখি না।

মাঝে মাঝে অবশ্য পুরাতন নম্বরটি খুলবেন অপু। হয়তো নতুন নম্বর না জেনে অনেকে পুরনো নম্বরে যোগাযোগের চেষ্টা করবেন। মেসেজও দেবেন। সেগুলোর উত্তর তো দিতে হবে। তবে আপাতত অনাকাঙ্ক্ষিত ফোন কলগুলো এড়ানোই মুখ্য বিষয়- এমনটাই জানালেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মোবাইলের যন্ত্রণায় বিরক্ত অপু

আপডেট টাইম : ০৫:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭