ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পিছিয়ে পড়েও শেখ জামালের দারুণ জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পিছিয়ে পড়ার ধাক্কা দারুণভাবে সামলে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে শেখ জামালের জয়টি ২-১ গোলের। সাত ম্যাচে ষষ্ঠ জয়ের স্বাদ পাওয়া দলটি ১৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে।

ম্যাচের প্রথম সুযোগটি কাজে লাগিয়ে ২০ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। মিঠু বিশ্বাসের কর্নারে মোহাম্মদ বিপ্লবের হেড জালে সঠিক ঠিকানা খুঁজে পায়।

২৮ মিনিটে সমতায় ফেরা হয়নি শেখ জামালের। ডি-বক্সের বেশ বাইরে থেকে সলোমন কিংয়ের দূরপাল্লার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লেগে ফিরে।

৪৯ মিনিটে গোলরক্ষকে কাটানোর পর মাসুদ রানার শট পোস্টে লাগলে ব্যবধান দ্বিগুণ করতে পারেনি ব্রাদার্স। পাঁচ মিনিট পর সমতায় ফেরে শেখ জামাল। জাবেদ খানের মাপা ক্রসে নিখুঁত হেডে কাছের পোস্ট দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন সলোমন।

সলোমনের গোলেই ৬৮ মিনিটে এগিয়ে যায় ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা। ডানদিক থেকে এনামুল হকের কর্নারে গাম্বিয়ার এই ফরোয়ার্ডের হেড ঠিকানা খুঁজে পায়।

একটু পর এনামুল দ্বিতীয় হলুদ কার্ড পেলেও শেখ জামালের শক্তি কমার সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাদার্স। শেষ পর্যন্ত চতুর্থ হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে নিকোলা ভিতরোভিচের দল। ব্রাদার্সের পয়েন্ট ৫।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পিছিয়ে পড়েও শেখ জামালের দারুণ জয়

আপডেট টাইম : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭