ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সিডনিতে গাইবেন সামিনা চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫
  • ৪৫৬ বার

গুণী সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরীর গানের ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে। তাদের গান শোনাতে তাকে ঘুরে বেড়াতে হয় এ দেশ থেকে ও দেশ। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার সিডনীতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী। আগামী ১৫ নভেম্বর একটি স্কুলে অনুষ্ঠিত হবে সামিনা চৌধুরীর একক সন্ধ্যা।

সোমবার বিকেলে সামিনা বলেন, ‘আয়োজকদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগামী ১৩ নভেম্বর আমি বিমানে উঠব। আমার সঙ্গে যাচ্ছেন চারজন যন্ত্রশিল্পী।’

সিডনির ম্যায়কুউরীফিল্ডস্থ জেমস মিহান স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান হল বাংলাদেশ আইডল।

‘সাত ভাই চম্পা’খ্যাত জনপ্রিয় গায়িকা সামিনা জানান, মে মাসে আমেরিকা ও কানাডায় তার শো ছিল। কয়েক মাস পর আবার প্রবাসী শ্রোতাদের গান শোনাতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রবাসী বাঙালীদের গান শোনাতে ভাল লাগে। মজার ব্যাপার হচ্ছে এ সব আয়োজনে নিজের পছন্দের গান করা হয়ে ‍ওঠেনা। কারণে শ্রোতাদের পছন্দের গান শোনাতে শোনাতে সময় কেটে যায়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

সিডনিতে গাইবেন সামিনা চৌধুরী

আপডেট টাইম : ০৯:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫