ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নতুন সিনেমায় কাজ শুরু করব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫
  • ৩২১ বার

আপনার অভিনয়ের ব্যস্ততা কেমন এখন?

আসলে অভিনয়ের ব্যস্ততা এখন খুব একটা নেই। রোজার আগের মাসে বেশ ক’টি নাটকে কাজ করলেও রোজার পুরো মাসটিই আমি মিডিয়া থেকে দূরে অবস্থান করছি। আর ঈদের পর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অভিনয় ছেড়ে মায়ের দিকেই বেশি খেয়াল রেখেছি। তবে এখন আবার কাজে মনোযোগী হচ্ছি। এরই মধ্যে নতুন একটি সিরিয়ালে অভিনয়ও শুরু করে দিয়েছি। নির্মাতাদের সঙ্গে নতুন নাটক এবং সিনেমা নিয়েও আলাপ-আলোচনা হচ্ছে। জানুয়ারি থেকে নতুন সিনেমায় কাজ শুরু করব।

আপনার অভিনীত প্রথম সিনেমা ‘ভালবাসার রংধনু’ এর কাজ কতদূর এগিয়েছে। কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি?

সিনেমাটিতে তিন বছর আগে অভিনয় শুরু করি। পরিচালক এখনও এর কাজ শেষ করতে পারেননি। এখনও দুইটি গানের কাজ বাকি রয়ে গেছে। এ দুইটি গানের কাজ শেষ হলেই সম্পূর্ণভাবে সিনেমাটির কাজ শেষ হবে। তবে কবে সিনেমাটি মুক্তি পাবে, সে বিষয়ে আমি কিছুই বলতে পারব না। এটি শুধু ছবির নির্মাতা এবং প্রযোজনা সংস্থা বলতে পারবে।

সিনেমাটি নির্মাণে এত দীর্ঘ সময় লাগার কারণ কী?

শুনেছি অর্থ সঙ্কটের কারণেই ছবিটি নির্মাণে দীর্ঘ সময় নিচ্ছেন পরিচালক। এখন আবার শুনতে পাচ্ছি নির্মাতাও নাকি পরিবর্তন হচ্ছে। দীর্ঘ সময় লাগার পেছনে নির্দিষ্ট কোনো কারণ আমি বলতে পারব না। তবে আমার মনে হচ্ছে, এসব কাজে পেশাদারিত্বের অভাব থাকলে গরমিল হওয়াটাই স্বাভাবিক।

একসময় উপস্থাপনায় নিয়মিত ছিলেন। এখন আর তেমনটি দেখা যায় না। এ মাধ্যম থেকে কি সরে যাচ্ছেন?

হ্যাঁ, একসময় নাটকে এবং উপস্থাপনায় নিয়মিত ছিলাম। এখন আর নিয়মিত নেই। সিনেমার কাজের জন্য সব ক্ষেত্রেই কাজ কমিয়ে দিয়েছি। আর উপস্থাপনা তো একেবারেই করা হচ্ছে না। আপাতত সিনেমা নিয়েই এগিয়ে যেতে চাচ্ছি। এর বাইরে কোনো বিষয়ে ভাবছি না। মানুষের মনে রাখার মতো সিনেমায় অভিনয় করতে চাই।

নিজেকে নাকি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। এর সত্যতা কতটুকু?

হ্যাঁ, ব্যবসা আমাদের পারিবারিক ঐতিহ্য। আর গার্মেন্ট ব্যবসা হচ্ছে আমাদের পারিবারিক ব্যবসা। কিন্তু আমি গার্মেন্ট ব্যবসা নয়, বুটিক ব্যবসায় নামতে যাচ্ছি। অভিনয়টা হলো আমার শখ এবং নেশার জায়গা। এটাকে পেশা বানাতে চাই না। শখ হিসেবেই রাখতে চাই। আর ব্যবসা করতে চাই জীবিকা নির্বাহের প্রয়োজনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নতুন সিনেমায় কাজ শুরু করব

আপডেট টাইম : ০৮:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫