ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

স্কলারশিপে চীনে যাচ্ছেন নর্দান ইউনিভার্সিটির ১০০ শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চীন সরকারের শতভাগ স্কলারশিপ নিয়ে চীনের নেনটং কলেজ অব সাইন্স এন্ড টেকনোলজিতে যাচ্ছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ১০০ শিক্ষার্থী। বুধবার বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায় জানাতে নর্দান ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়টির বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ মো.আব্দুল্লাহ।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চায়না অ্যাম্বাসির কালচারাল এটাচি মি. জা মিংগুই। আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটিরউপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করিম, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন, পরিচালক, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়ক লে. কর্নেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী ও নিবন্ধক মো. রাশিদুল ইসলাম।

ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। চীন বর্তমান বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি। তিনি শিক্ষার্থীদের  চীনা ভাষা শেখার উপর গুরুত্বারোপ করেন ও সেই সাথে চীনা সংস্কৃতির সাথে আরো বেশি করে পরিচিত হতে আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

স্কলারশিপে চীনে যাচ্ছেন নর্দান ইউনিভার্সিটির ১০০ শিক্ষার্থী

আপডেট টাইম : ০৬:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭