ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জেএফএ কাপের মূলপর্বে রাজবাড়ী, রাজশাহী, কুমিল্লা ও ময়মনসিংহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ রোববার থেকে দেশের চারটি ভেন্যুতে শুরু হয় ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৭’। চার ভেন্যু থেকে চারটি দল জেএফএ কাপের মূলপর্ব নিশ্চিত করেছে। দল চারটি হল রাজবাড়ী, রাজশাহী, কুমিল্লা ও ময়মনসিংহ।

রাজবাড়ী ভেন্যু থেকে চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে নাম লিখিয়েছে রাজবাড়ী জেলা অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল। আজ মঙ্গলবার রাজবাড়ী জেলা ফুটবল স্টেডিয়ামে ফাইনালে তারা ১-০ গোলে হারায় মানিকগঞ্জ জেলাকে। রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী জেলা অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল ৬-১ গোলে চাপাই নবাগগঞ্জ জেলাকে হারিয়ে মূলপর্ব নিশ্চিত করেছে। লক্ষ্মীপুর ভেন্যুতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক লক্ষ্মীপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে মূলপর্বে উঠেছে কুমিল্লা জেলা দল। আর শেরপুর ভেন্যুতে অনুষ্ঠিত ফাইনালে ময়মনসিংহ ও টাঙ্গাইলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে টাঙ্গাইল জেলাকে ৫-৪ গোলে হারিয়ে মূলপর্বে এসেছে ময়মনসিংহ।

বন্যার কারণে তিনদিন পেছানো হয়েছিল গাইবান্ধা ও যশোর ভেন্যুর খেলা। আগামীকাল থেকে এই দুই ভেন্যুতে শুরু হবে খেলা। এই দুই ভেন্যু থেকে আরো দুটি দল আসবে। তাতে ছয় ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন এবং তাদের সঙ্গে সেরা দুই রানার্স-আপসহ মোট ৮টি দল আসবে ঢাকায়। তাদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৭’ এর মূলপর্ব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স-আপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ৫ হাজার টাক করে পাবে। এ ছাড়া প্রত্যেক দল বাছাইপর্ব থেকে শুরু করে চূড়ান্ত পর্ব পর্যন্ত অংশগ্রহণ ফি পাবে।

জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৭’ এর ছয়টি ভেন্যু রাজশাহী জেলা স্টেডিয়াম, শেরপুর জেলা স্টেডিয়াম, রাজবাড়ী জেলা স্টেডিয়াম, গাইবান্ধা জেলা স্টেডিয়াম, লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম ও পুলিশ লাইন স্টেডিয়াম যশোর। ৬ ভেন্যুতে ৩৬টি দল চূড়ান্তপর্বে উত্তীর্ণ হওয়ার জন্য লড়বে।

রাজশাহী ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করেছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ। শেরপুর ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করেছে ময়মনসিংহ, গাজীপুর, জামালপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও শেরপুর। রাজবাড়ী ভেন্যুতে লড়েছে রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরগুনা ও মানিকগঞ্জ। লক্ষ্মীপুর ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করেছে লক্ষ্মীপুর, সিলেট, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী। যশোর ভেন্যুতে খেলবে যশোর, নড়াইল, মাগুরা, পটুয়াখালী, সাতক্ষীরা ও খুলনা।গাইবান্ধা ভেন্যুতে খেলবে গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও দিনাজপুর।

এই প্রতিযোগিতার পাওয়ার স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ। এ নিয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের সঙ্গে আছে ওয়ালটন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

জেএফএ কাপের মূলপর্বে রাজবাড়ী, রাজশাহী, কুমিল্লা ও ময়মনসিংহ

আপডেট টাইম : ০৮:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭