ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বার্সার নজর এবার ডি মারিয়ার দিকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নেইমারের রিপ্লেসমেন্ট এখনও খুঁজে বেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ফিলিপ কুটিনহোকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনতে চাইলেও লিভারপুল বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আর্জেন্টাইন পাওলো দিবালাকে চেয়েও পাচ্ছে না।

কথা বার্তা চলছে বরুশিয়া ডর্টমুন্ডের ওসমানে ডেমবেলেকে নিয়েও। কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছে না বার্সা। অবশেষে তারা এখন হাত বাড়িয়েছে পিএসজির আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার দিকে।

মাদ্রিদ ভিত্তিক স্প্যানিশ পত্রিকা মার্কা সংবাদ প্রকাশ করেছে, ফিলিপ কুটিনরহো বিষয়ে বেশ কয়েকবার চেষ্টা করেছে বার্সেলোনা। প্রচুর পরিমাণে অর্থের বিনিময়ে তাকে কিনতে চাইলেও লিভারপুল বারবার তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এমনকি লা লিগায় আসার জন্য নিজে থেকে কুটিনহো ইচ্ছা প্রকাশ করার পরও।

এ পর্যায়ে বার্সা নিরুপায় হয়ে নজর দিয়েছে ডি মারিয়ার দিকে। নেইমারকে বিক্রি করা অর্থ দিয়েই ডি মারিয়াকে কিনতে চায় কাতালান ক্লাবটি। আবার অন্যদিকে নেইমারকে কেনার কারণে বিশাল পরিমাণে বাজেট শেষ হয়ে যাওয়ার কারণে পিএসজিরও একটা দু’টা খেলোয়াড় বিক্রি করা প্রয়োজন। নেইমারের জন্য যে অর্থ তারা বার্সাকে দিয়েছে, ডি মারিয়ার বিনিময়ে তার একটা অংশ ফেরত আনারও সুবর্ণ সুযোগ তাদের সামনে।

কুটিনহোর জন্য যে পরিমাণ অর্থ ব্যায় করতে চেয়েছিল বার্সা, তাদের বিশ্বাস এখন সেই পরিমাণ অর্থ দিয়ে দু’জন ফুটবলারকে কিনতে পারবে তারা। ডি মারিয়ার সঙ্গে নিসে মিডফিল্ডার জিন মাইকেল সেরিকেও কিনতে পারবে বার্সা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

বার্সার নজর এবার ডি মারিয়ার দিকে

আপডেট টাইম : ০৬:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭