ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রাতে মাঠে নামছে রিয়াল ও বার্সা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:১২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ৪২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌসুমের প্রথম ম্যাচে স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।

অপর ম্যাচে দেপোর্তিভো লা করুনার মাঠে অতিথি হিসেবে খেলতে যাবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

মৌসুমের প্রথম লিগ ম্যাচেই আজ মেসির সামনে নতুন চ্যালেঞ্জ। নেইমার ক্লাব ছাড়ার পর এবারের মৌসুমের শুরুতেই ছন্নছাড়া বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে কাতালান ক্লাবটি। সান্তিয়াগো বার্নাব্যুতে হাঁটুতে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন উরুগুয়াইন তারকা লুইস সুয়ারেজ। তাই লা লিগার শুরুতে আজ একাই বার্সাকে উদ্ধারের দায়িত্ব নিতে হবে মেসিকে।

ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত সোয়া বারোটায় রিয়াল বেতিসকে আমন্ত্রণ জানাবে মেসি-ইনিয়েস্তা-রাকিতিচরা।

অন্যদিকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে গত মৌসুমটি বেশ দুর্দান্তভাবেই শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। এবার মৌসুমের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে সুপার কাপের শিরোপা তাদের আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া দিয়েছে। তবে খেলতে পারছেন না স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে লাল কার্ড ও রেফারিকে ধাক্কা দেওয়ায় নিষেধাজ্ঞায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদো। তারপরও দেপোর্তিভোর মাঠে জিতে মৌসুমের শুরুটা রাঙিয়ে নেওয়ার প্রত্যাশা থাকবে বেল-বেনজেমা-টনি ক্রুসদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রাতে মাঠে নামছে রিয়াল ও বার্সা

আপডেট টাইম : ০৩:২১:১২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭