ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭
  • ৬৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপে রিয়ালের বিপক্ষে মেজাজ হারালেন লিওনেল মেসি। শান্ত স্বভাবের বলে পরিচিত মেসি অশ্রাব্য ভাষায় গালাগাল করেন রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার সার্জিও রামোসকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের তখন ৬১ মিনিট। মেসিকে ধাক্কা মেরে বসেন রামোস। রেফারি বাঁশি বাজাতে দেরি করেননি। ফ্রিকিক নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন মেসি। বল অবশ্য তখন রামোসের হাতে। মেসি বল চাইলেন। রিয়াল অধিনায়ক বল দিতে গিয়েও সেটা শেষ পর্যন্ত দূরে ছুড়ে মারলেন। এমনিতেই দুই লেগ মিলিয়ে তখন ৫-১ গোলে পিছিয়ে বার্সেলোনা আর রামোসের এহেন আচরণ মানতে পারেননি মেসি। রামোসের মা তুলে অশ্রাব্য এক গালি দিয়ে বসেন মেসি। সেই শব্দটি সংবাদে উল্লেখ করার মতো নয়।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় লেগেও লস ব্লাঙ্কোসদের কাছে হেরেছে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে সার্জিও রামোসরা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয় নিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন মেসি

আপডেট টাইম : ০৩:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭