ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

রাবির ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান পদত্যাগ করেছেন। এনিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিলেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তিনি এ পদত্যাগ পত্র জমা দেন।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সকালে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।

গত বছরের ৩০ মার্চ ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান। তখন উপাচার্য ছিলেন অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য ছিলেন অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান।

নতুন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান নিয়োগ পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. এন্তাজুল হক, গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আসাবুল হক, প্রক্টর অধ্যাপক মুজিবুল হাক আজাদ খান ও জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক মশিহুর রহমানের পর এবার পদত্যাগ পত্র জমা দিলেন ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

রাবির ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেন

আপডেট টাইম : ০৪:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭