ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী ইংরেজি ও আইসিটিতে ফেল ৪ লাখ; মানসম্মত শিক্ষক ও ল্যাব স্বল্পতা; মানবিকে পাস ৪২ শতাংশ মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি ‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’ সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে অশান্তের চেষ্টা ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়? স্মৃতিশক্তি বাড়ানোর ১০ কৌশল

ফ্যান ক্লাবে শ্রাবন্তীর জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫
  • ৫০৬ বার

টালিউডের জনপ্রিয় নায়িকাদের অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘সে দিন দেখা হয়েছিল’খ্যাত এ নায়িকার জন্মদিন শুক্রবার (১৪ আগস্ট)। আর দিনটি কাটালেন একদম অন্যরকম আয়োজনে।

শ্রাবন্তী ফ্যান ক্লাবের উদ্যোগে শুক্রবার কলকাতার অদূরে সল্টলেকের একটি রেস্টুরেন্টে আয়োজিত হয় তার জন্মদিন। এ উপলক্ষে সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটছে ‘কোকাকোলা’ গার্লের। তবে ফ্যান ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো জন্মদিন পালনকে স্পেশাল বলে জানিয়েছেন শ্রাবন্তী।

তিনি আরও জানান, সারাদিনই অসংখ্য শুভেচ্ছা ও উপহার পেয়েছেন। তবে তার দর্শকদের ভালবাসা তার কাছে সবচেয়ে বড় উপহার।

শ্রাবন্তী ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’-এ অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। মূলত ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘চ্যাম্পিয়ন’ তাকে প্রথমসারিতে নিয়ে আসে। কিছুদিন পরই পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করে পুরোপুরি সংসারি হয়ে যান। ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’-এর মাধ্যমে অভিনয়ে ফিরে আসেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দিওয়ানা’, ‘গয়নার বাক্স’, ‘বিন্দাস’, ‘কানামাছি’, ‘মজনু’ ও ‘বুনোহাঁস’। বর্তমানে রাজ চক্রবর্তীর ‘কাঠমাণ্ডু’সহ বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা

ফ্যান ক্লাবে শ্রাবন্তীর জন্মদিন

আপডেট টাইম : ১০:৫৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫