ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

দেশকে ভালোবেসে বড় অফার ফিরিয়ে দিলেন এই অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
  • ৪৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিপাড়ায় তিনি যে খুব পরিচিত মুখ এমনটা নয়। কিন্তু গুণ কম নয়। একদিকে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। আবার মডেলিং তো আছেই। তবে সব ছাপিয়ে অন্য কারণে খবরের শিরোনামে অভিনেত্রী শেহনাজ ট্রেজারি। দেশকে ভালোবেসেই পাকিস্তানে এক অনুষ্ঠানের বড় অফার ফিরিয়ে দিলেন তিনি।

‘হাম তুম’, ‘ইশক ভিসক’, ‘দিল্লি বেলি’ এর মতো ছবিতে কাজ করেছেন শেহনাজ। তবে তাঁর খ্যাতি মূলত মডেলিংয়ের জন্য। কলেজের প্রথম বর্ষের ছাত্রী থাকাকালীনই এক ফটোগ্রাফারের নজরে পড়েন।

ডাক পড়ে মডেলিংয়ের। তারপর একের পর এক বড় সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন। পাশাপাশি এমটিভির ভিডিও জকি হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি আমেরিকান রোমান্টিক কমেডি ‘দ্য বিগ সিক’ ছবিতে এক পাকিস্তানি মহিলার চরিত্রে অভিনয় করেছেন শেহনাজ। সেই সূত্রেই পাকিস্তানে এক অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন। ছবির প্রচারের জন্য এসব ক্ষেত্রে সাধারণত না করেন না অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু ব্যতিক্রমী শেহনাজ। তাঁর সাফ কথা, ভারত-পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে পাকিস্তানের কোনো অনুষ্ঠানে তিনি যাবেন না।

অভিনেত্রী শেহনাজের মতে, পাকিস্তানে যাওয়া বা না যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু কোন সময়ে যাওয়া হচ্ছে সেটা মাথায় রাখতে হবে। যে সময় লাগাতার সীমান্তে গোলাবর্ষণ করছে পাক সেনা, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রায় তলানিতে, সে সময় পাকিস্তানের অনুষ্ঠানে অংশ নিতে নারাজ তিনি। আর সে কথা পাকিস্তানি সংগঠককে জানিয়ে দিতেও দ্বিধা করেননি।-সংবাদ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

দেশকে ভালোবেসে বড় অফার ফিরিয়ে দিলেন এই অভিনেত্রী

আপডেট টাইম : ০৮:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭