ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

সেন্সর বোর্ড দেখবে ‘খাস জমিন’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭
  • ৪৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলিচ্চত্র নির্মাতা সরোয়ার হোসেন নির্মাণ করেছেন ‘খাস জমিন’ নামে চলচ্চিত্র। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন বিপাশা কবির। সিনেমাটির শুটিং শেষে ১৩ আগস্ট সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে হাওর বার্তাকে জানিয়েছেন সাইমন।

দু-এক দিনের মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে সাইমন সাদিক রাইজিংবিডিকে বলেন, ‘‘খাস জমিন’ সিনেমায় দেখা যাবে- এলাকার প্রভাবশালী কিছু খারাপ লোক খাস জমি দখল করে ভোগ করছে। আমি একজন ভূমি কর্মকর্তা হিসেবে সেগুলো দখলমুক্ত করে গরিব মানুষের মাঝে বিতরণ করে দিই। সিনেমাটির গল্প মৌলিক। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

পরিচালক সরোয়ার হোতাক হাওর বার্তাকে বলেন, ‘টানা দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং করেছি। গরিব ভূমিহীন মানুষদের গল্প নিয়ে কাহিনি গড়ে উঠেছে। সিনেমাটিতে সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে, দেশের মানুষের গল্প এতে দেখানো হয়েছে। তাই এ গল্পটি দর্শককে আকৃষ্ট করবে এবং ভালো লাগবে।’

ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ প্রযোজিত এ সিনেমায় সাইমন-বিপাশা ছাড়াও অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, সুচরিতা, রেবেকাসহ অনেকে। এছাড়া ‘এত প্রেম এত মায়া’, ‘নদীর বুকে চাঁদ’সহ কয়েকটি সিনেমার শুটিং করছেন সাইমন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন

সেন্সর বোর্ড দেখবে ‘খাস জমিন’

আপডেট টাইম : ০৫:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭