ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রোজার পরই ভোটার তালিকা হালনাগাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
  • ৬৫৬ বার

রোজার পরই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ। আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ‘আইন অনুসারে প্রতিবছর ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এ বছর কবে থেকে শুরু করব, এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে রোজার পরই হালনাগাদের কার্যক্রম শুরু হবে।’

এক প্রশ্নের জবাবে মো. শাহনেওয়াজ বলেন, ‘প্রতিবছর বাড়ি বাড়ি গিয়ে যেভাবে তথ্য সংগ্রহ করা হয়, এবারও সেভাবেই তথ্য সংগ্রহ করা হবে। এর পরও যদি কেউ বাদ পড়ে যায়, তবে নিজ উপজেলা কার্যালয়ে গিয়ে সারা বছরই ভোটার হতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘যেহেতু অনেকেরই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৫ বছর বয়সকেই প্রান্তিক ধরে ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৫ হয়েছে, তাদের তথ্য সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। তবে ১৮ বছর পূর্ণ হলেই তারা কেবল ভোট দিতে পারবে।’

এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, আইনগত সমস্যার কারণে উপজেলা নারী সংরক্ষিত পদে এতদিন তফসিল ঘোষণা করা সম্ভব হয়নি। সেগুলো ঠিক করে তফসিল ঘোষণা করা হয়েছে। ২১ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

এর পর ২৩ মে যাচাই-বাছাই শেষে ৩০ মে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন তাঁরা। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ও পৌরসভায় সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যরা নির্বাচনে অংশ নিতে পারবেন, ভোটও তারাই দেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রোজার পরই ভোটার তালিকা হালনাগাদ

আপডেট টাইম : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫