ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বঙ্গবন্ধু নিহত না হলে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হতো : আরেফিন সিদ্দিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫
  • ৫০০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত না হলে বাংলাদেশ আজকে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হত। তার মৃত্যুর পর জাতি যে হতাশার সাগরে নিমজ্জিত হয়েছে তা এখনো প্রতি মুহূর্তে আমরা উপলব্ধি করছি। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ”সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের মুক্তি দিয়েই ক্ষান্ত হয়নি, দেশে-বিদেশে তাদের প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টাও করেছেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের ভিত মজবুত করেছেন।”
বঙ্গবন্ধুর খুনিরাই পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, ”যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন তারা পরবর্তীতে দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হয়েছে।”
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এ হত্যাকাণ্ডের বিচার এতদিন পরে হলেও সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ”শুধু খুনিদের বিচার করলেই হবে না, যারা পেছন থেকে এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে।”
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মতিউর রহমান লাল্টু, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বঙ্গবন্ধু নিহত না হলে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হতো : আরেফিন সিদ্দিক

আপডেট টাইম : ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫