ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আজকের ডিগ্রি পরীক্ষা স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দেয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের কথা বলা হলেও এই পরীক্ষা পরবর্তী সময়ে কখন নেয়া হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

জানা গেছে, রুটিন অনুযায়ী রোববার ডিগ্রি পাস কোর্সের সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থবিজ্ঞান ও মার্কেটিং বিষয়ের চতুর্থপত্রের পরীক্ষা বেলা দুইটা থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, গত কয়েক দিনের ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে।

বেশিরভাগ নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে কয়েকটি জেলার নিম্নাঞ্চল।

পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

আজকের ডিগ্রি পরীক্ষা স্থগিত

আপডেট টাইম : ০২:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭