ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ফেসবুকে ফোন নম্বর দিতে সাবধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫
  • ৫১৩ বার

ফেসবুক প্রোফাইলে ফোন নম্বর দেয়ার ব্যাপারে সাবধান করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। তারা বলেন, ফেসবুকে যতই প্রাইভেসি সেটিংসের নিরাপত্তা দেয়া থাক না কেন, সার্চ বারে ফোন নম্বরটি লিখে ব্যক্তিগত তথ্য ও অবস্থান বের করে ফেলা সম্ভব। গবেষকদের বরাত দিয়ে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের খবরে বলা হয়, ফোন নম্বর কাজে লাগিয়ে তথ্য সংগ্রহের পর সাইবার দুর্বৃত্তরা তার অপব্যবহার করতে পারে। সল্ট ডট এজেন্সি নামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের কারিগরি পরিচালক রেজা মোয়ায়েনডিন সম্প্রতি একটি কোডিং স্ক্রিপ্ট ব্যবহার করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার সম্ভাব্য ফোন নম্বরগুলো সাজান। এরপর তিনি ওই নম্বরে ফেসবুকের অ্যাপ বিল্ডিং প্রোগ্রাম (এপিআই) পাঠিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে দেখান।
রেজা জানান, ফেসবুকের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে প্রযুক্তিতে দক্ষ কোনো ব্যক্তি ব্যবহারকারীর ফোন নম্বর দিয়ে তথ্য সংগ্রহ করতে পারে। সাইবার দুর্বৃত্তরা এ তথ্য ব্যবহারের পাশাপাশি বিক্রি করে দিতে পারে। তার দাবি, চলতি বছরের এপ্রিলে ফেসবুক কর্তৃপক্ষকে এপিআইয়ের দুর্বলতার দিকটি জানানো হলেও এখনও ব্যবস্থা নেয়া হয়নি। এতে ১৪৪ কোটি ব্যবহারকারী হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফেসবুকে ফোন নম্বর দিতে সাবধান

আপডেট টাইম : ১১:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫