ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জলসিঁড়ি খুঁজে পেয়ে…

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭
  • ৫৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জোয়ারের নৈসর্গিক বিজ্ঞাপণে জলসিঁড়ি খুঁজে পেয়ে/আত্মস্থ করছি ট্রেকিং-এর স্বরলিপি আর জলজ মগ্নতার ডাইমেনশন/অর্বাচীন অন্তরিক্ষের যাবতীয় দ্বিধা আজ নৈবেদ্য হোক/উন্মোচিত হোক জলের নাগরিকত্ব সংক্রান্ত ভিত্তিপ্রস্তর এবং অভিযোজনের/সনদ পাঠ করে মেতে উঠি ঢেউয়ের ল্যাবরেটরি তে/জলসিঁড়ি খুঁজে পেয়ে হাপুস কান্নারা আর ডুবোপাহাড় খোঁজে না

ডুবোপাহাড় খোঁজে না বলেই হাপুস কান্নারা ফোঁটা ফোঁটা/ঝরে পড়ে এখনও উইন্ডস্ক্রিনে ভেসে ওঠে সিলভিয়া চোখ/চোরাশিকারীর নিত্য আনাগোনা যে পথে সে পথেই/ঝড়ের অটোগ্রাফ নিতে গিয়ে আলাপ তার সাথে/এখন নিতান্তই জোনাক বিচ্ছুরনে/জেগে আছে রতিকাল উলুখাগড়ার বনে/শ্রেণিবৈষম্যের প্রাচীর ভাঙ্গতে হৃদয়ে পুষেছি ডিনামাইট

জেগে আছে রতিকাল হ্যাঙ্গারে ঝোলানো প্রেম মগধের দীর্ঘশ্বাস/কবোষ্ণ সংলাপে সিলভিয়া অথবা ক্রেসিডা আর মুহুর্মুহু হ্রেষাধ্বনি/দেওয়াল ভাঙ্গুক বা না ভাঙ্গুক মিলে যাচ্ছে আকাশ ও গ্যাসবেলুনের সমীকরণ/আত্মহত্যার সমস্ত প্রণালী বস্তাপচা বলে আজ নীল নির্জনতায় জিরিয়ে নেওয়া/বিমর্ষ কস্তুরী গন্ধে ফেলে আসা অভয়ারণ্যের ঘ্রাণ/জলসিঁড়ি খুঁজে পেয়েই নির্মম কালাহারি ক্লোরোফিল দ্যায়

আত্মহত্যার সমস্ত প্রণালী বৃথা বলে মগধের বাউণ্ডুলে/চেয়েছিল সর্পিল বক্ষবন্ধনীর ভিড়েই দমবদ্ধ হোক মহীনের ঘোড়া/যেমন ঢেউয়ের পেয়ালায় চুমুক দিয়ে ইউলিসিস চিনে নিয়েছিল জীবনের সহজপাঠ/তেমনই প্রতিমুহূর্তে জন্ম লাভের নাভিপদ্ম খুঁজেছে সে জলসিঁড়ি বেয়ে/পাখিদের রিঙ টোনে বেঁচে থাকার সিম্ফনি খুঁজে পেয়ে/আত্মস্থ করছি চিরহরিৎ জীবনের আদবকায়দা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জলসিঁড়ি খুঁজে পেয়ে…

আপডেট টাইম : ০৫:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭