ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আমি নেতা হব’র শুটিং ব্যাহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ  এফডিসির লাইটের অভাবে গতকাল সারাদিন শুটিং বন্ধ ছিল ‘আমি নেতা হব’ ছবির। পূবাইলে এ ছবির শুটিং চলছে।

উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। নির্মাতা জানান, এতদিন প্রাইভেট প্রতিষ্ঠান থেকে লাইট ক্যামেরা নিয়ে শুটিং চলছিল। গতকাল থেকে এফডিসির লাইট ক্যামেরায় শুটিং হওয়ার কথা। এর জন্য এফডিসিতে টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু এফডিসি ক্যামেরা দিলেও রহস্যজনক কারণে লাইট দেয়নি।

ছবির প্রযোজক সেলিম খান জানান, এফডিসির সংশ্লিষ্ট বিভাগ দেব দিচ্ছি বলে সময় ক্ষেপণ করলে সংস্থার এমডির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বিষয়টি দেখছেন জানিয়ে পরবর্তীতে মোবাইল বন্ধ করে দেন। পরে দুপুর আড়াইটার দিকে লাইট পাঠালেও পূবাইলে এসে তা পৌঁছতে বিকাল পাঁচটা বেজে যায়।

এফডিসির কর্তাব্যক্তিদের ছলচাতুরি ও অসহযোগিতার কারণে গতকাল দিনভর শুটিং বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ে ছবির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া।

শাকিব খান, বিদ্যা সিনহা মিমের মতো শীর্ষ ব্যস্ত শিল্পীরাও সিডিউল সমস্যায় পড়েন। নির্মাতা বলেন, সম্প্রতি ‘শাকিবের ছবিতে অভিনয়ে বাধা নেই’ আদালতের এমন রায় পেয়ে আমরা তাকে নিয়ে কাজ শুরু করেছি। তারপরেও এফডিসির মতো একটি সরকারি সংস্থার  লাইট সরবরাহ নিয়ে রহস্যজনক টালবাহানা সত্যিই দুঃখজনক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আমি নেতা হব’র শুটিং ব্যাহত

আপডেট টাইম : ১১:০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭