ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মতামতে অনলাইন নীতিমালার সময় বাড়ল ১৯ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫
  • ৯৮৯ বার

‘জাতীয় অনলাইন নীতিমালা ২০১৫’-এর খসড়ার ওপর সর্বসাধারণের মতামতের জন্য দেওয়া সময় ১৯ দিন বাড়ানো হয়েছে।

তথ্য সচিব মরতুজা আহমদ দ্য রিপোর্টকে এ কথা নিশ্চিত করেছেন।

এর আগে প্রস্তুত হওয়া খসড়া অনলাইন নীতিমালা ২১ জুলাই তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়। এর ওপর মতামত দেওয়ার মেয়াদ ছিল ১২ আগস্ট পর্যন্ত।

তথ্য সচিব মরতুজা আহমদ জানান, অনলাইন নীতিমালা নিয়ে অংশীজনদের মতামত দেওয়ার জন্য অনেকে আবেদন করেছেন। তার পরিপ্রেক্ষিতেই মেয়াদ বাড়ানো হয়েছে।

দেশে নামে-বেনামে অগণিত অনলাইন নিউজ পোর্টাল গড়ে উঠায় নতুন এই গণমাধ্যমটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা রয়েছে অনেকের মধ্যে।

নীতিমালার দ্বারা অনলাইন গণমাধ্যমকে সুষ্ঠু ধারার সংবাদ মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য উদ্যোগ নেয় সরকার। কিন্তু প্রথম পর্যায়ে একটি নীতিমালা প্রায় চূড়ান্ত হলেও তা বাতিল করা হয়।

পরবর্তী সময়ে প্রধান তথ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে নীতিমালা প্রণয়নে একটি জাতীয় কমিটি করা হয়। ওই কমিটি প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে প্রধান করে খসড়া নীতিমাল প্রণয়নে একটি উপ-কমিটি করে দেয়।

সম্প্রতি উপ-কমিটির প্রস্তুত করা খসড়াটি জাতীয় কমিটি পর্যালোচনা করে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বসাধারণের মতামতের জন্য দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মতামতে অনলাইন নীতিমালার সময় বাড়ল ১৯ দিন

আপডেট টাইম : ১০:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫