ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
  • ৬৭০ বার

চিত্ত আমার ভয় শূন্য উচ্চ আমার শির’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একডেমিতে শুরু হচ্ছে নাগরিক নাট্যাঙ্গনের আট দিনের একটি উৎসব। তাদের ২০ বছর পূর্তিতে এ উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।

এ ছাড়া নাগরিক নাট্যাঙ্গনের নাটক প্রাগৈতিহাসিক-এর শততম মঞ্চায়নও হবে এ উত্সবে। এ উপলক্ষে মঞ্চে শতবার অংশ নেওয়ার জন্য নির্দেশনায় লাকী ইনাম, নাট্যকার হিসেবে মাহমুদুল ইসলাম সেলিম, আলোক পরিকল্পনায় মো. জসীম উদ্দীন, মঞ্চ ও শিল্প নির্দেশনায় সাজু খাদেম, শতবার মঞ্চে অভিনয়ের জন্য হৃদি হক, প্রলয় জামান ও কামরুজ্জামান রনি পদক পাচ্ছেন।

উৎসবে থাকবে ঢাকার পাঁচটি এবং ভারতের দুটি দলের পরিবেশনা। এগুলো হচ্ছে ঢাকা থিয়েটার, সময়, নাগরিক নাট্যাঙ্গন, লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী), পদাতিক নাট্যসংসদ, ভারতের নয়ে নাটুয়া ও আভাস। প্রাচ্য ও পাশ্চাত্যের দুই নাট্যকার শম্ভু মিত্রের ১০০ ও উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫০ বছর স্মরণে নিবেদন করা হচ্ছে এ উত্সব।

২০ থেকে শুরু হয়ে ২৮ মে পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল মঞ্চে এ উৎসব চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার

আপডেট টাইম : ০৬:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫