ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এবার বিজ্ঞাপনের জুটি তারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • ৬৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ  মুশফিকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম  প্রেম’ ছবিতে মৌসুমী ও রিয়াজ একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। তাও বছর সাতেক আগে মুক্তি পেয়েছিল সেটি। এরপর জেড এইচ মিন্টুর পরিচালনায় ‘মেঘের আড়ালে’ নামক একটি টেলিছবিতে গত বছর কাজ করেন তারা। এরপর নতুন খবর হচ্ছে এবার মৌসুমী ও রিয়াজ একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন। এটি নির্মাণ করবেন মনিরুল ইসলাম সোহেল। এ প্রসঙ্গে নির্মাতা মনিরুল ইসলাম সোহেল হাওর বার্তাকে বলেন, প্রতীক কমিউনিকেশন থেকে নতুন এ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ হবে। নিত্য প্রয়োজনী পণ্য থাই বেবী ডায়াপারের একটি নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে মৌসুমী ও রিয়াজকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরায় এর আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। খুব শিগগিরই কাজ শুরু করবো। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক সোহেল, মৌসুমী, রিয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন এবি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবুল হোসেন, পরিচালক আশরাফ হোসেন পারভেজ, জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম ও ম্যানেজার এফ.কে মামুনসহ আরো অনেকে। এদিকে মৌসুমী বলেন, কবে থেকে শুটিং শুরু হবে তা এখনো ঠিক হয়নি। তবে রিয়াজ ও আমি এ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। তা চূড়ান্ত হয়েছে। এদিকে, মৌসুমী বর্তমানে উত্তম আকাশের পরিচালনায় ‘আমি নেতা হবো’ নামে একটি ছবির কাজ শুরু করেছেন। এ ছবিতে তার বিপরীতে ওমর সানি কাজ করছেন। এ ছবির বাইরে মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ নামে একটি ছবির ডাবিংও সম্প্রতি শেষ করেছেন মৌসুমী। এ ছবিতে তার বিপরীতে দীর্ঘদিন পর অভিনয় করেছেন ডিপজল। ছবিটি খুব শিগগিরই সেন্সরে জমা হবে বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এবার বিজ্ঞাপনের জুটি তারা

আপডেট টাইম : ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭