ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন

বাংলাদেশের ৪জন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ   ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে অংশ নেয়া চার বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই চার বোলার হলেন সঞ্জিত সাহা (কলাবাগান ক্রীড়া চক্র), আসিফ আহমেদ রাতুল (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব), নুরুজ্জামান মাসুম (পারটেক্স স্পোর্টিং ক্লাব), শফিউল হায়েত (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)। এই চারজনই হলেন স্পিনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে তাদের বোলিং অ্যাকশন রিভিউ করব’।

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে সঞ্জিত তার আগের অ্যাকশনে ফিরে গিয়েছে। এ বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। কারণ, সে একজন সম্ভাবনাময়ী বোলার’।

এর আগে গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সঞ্জিত সাহার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। আইসিসির চোখে তার বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হয়েছিল।

সঞ্জিত সাহাকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে। অনুশীলন ক্যাম্পে তার বোলিংয়ের উপর নজর রাখা হবে। অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজ সামনে রেখে এখন মিরপুরে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বাংলাদেশের ৪জন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

আপডেট টাইম : ০৮:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭