ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

প্রেগন্যান্সিতে কী ভাবে বদলাতে থাকে শরীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  প্রেগন্যান্সি মানেই শরীরে রোজ পরিবর্তন। টানা ৯ মাস ধরে শরীরের ভিতরে অন্য একটা শরীরের বেড়ে ওঠা। জরায়ুর আকার বাড়তে থাকায় পেট বড় হওয়া, তার পর প্রসবের পর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসা। এই সময় কখনও শরীরে অস্বস্তি, কখনও ঘুমে অস্বস্তি। অভিজ্ঞতা না থাকায় অনেকেই এই সময় উত্কণ্ঠায় ভোগেন। জেনে নিন কী ভাবে পরিবর্তিত হয় শরীর।

প্রথম ত্রৈমাসিক
প্রথম কয়েক সপ্তাহে পেটের আকৃতি বাড়ে না। প্রথম ত্রৈমাসিকের শেষের দিকে ছোট বেবি বাম্প অনুভব করতে পারেন। যা সহজেই পোশাকে ঢাকা পড়ে যায়। প্রোজেস্টেরন হরমোনের কারণে এই সময় প্রায়ই হজমের সমস্যা হয়। প্রোজেস্টেরন প্রেগন্যান্সির খুব গুরুত্বপূর্ণ হরমোন। এই হরমোন প্রভাবেই আবার পেটের পেশীরও প্রসারণ হয়। যার ফলে হজমে সমস্যা হয়, ঢেকুর ওঠে।

দ্বিতীয় ত্রৈমাসিক
এই সময় জরায়ুর বড় হয়ে পেঁপের আকারের হয়। পেলভিসে জরায়ুর জন্য যতটা জায়গা বরাদ্দ সেই তুলনায় জরায়ুর আকার বেড়ে যায়। জরায়ু উপরের দিকে এবং বাইরের দিকে বাড়তে থাকে। পেটের পেশীতে এই সময় থেকে চাপ পড়তে থাকার কারণে কিছুটা অস্বস্তি বোধ হয়।

তৃতীয় ত্রৈমাসিক
এই সময়ের মধ্যে জরায়ু তরমুজের আকার নেয়। শেষের দিকে তরমুজের তুলনায় অনেকটাই বড় হয়ে যায়। পাঁজরের নীচে চাপ প়ড়ার কারণে এই সময় শ্বাস-প্রশ্বাস চালাতে অসুবিধা হয়। তৃতীয় ত্রৈমাসিকে শরীরে অনেক পরিবর্তন হতে থাকে। ত্বক শুষ্ক হয়ে গিয়ে চুলকানির সমস্যা হয়, স্ট্রেচ মার্কস দেখা দেয়। লিনিয়া নিগ্রা বা প্রেগন্যান্সি লাইন এই সময় থেকে গাঢ় হতে থাকে।

প্রসবের পরে

 সন্তানের জন্মের পরেই জরায়ু আগের অবস্থায় ফিরে আসে না। স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগে। এক্সারসাইজ ও সঠিক ডায়েটের মাধ্যমে আগের চেহারা ফিরে পেতে পারেন, তবে তাড়াহুড়ো করবেন না। সুস্থ বোধ করলে তবেই যোগাসন বা জিম করা শুরু করুন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

প্রেগন্যান্সিতে কী ভাবে বদলাতে থাকে শরীর

আপডেট টাইম : ০৬:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭