ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫
  • ৫৯৩ বার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, দারিদ্রমুক্ত উন্নত জাতি গঠন, জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার সুপ্রিম কোর্ট বারের শহীদ সফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহবান জানান। তিনি আরো বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা শুধুমাত্র দারিদ্র বিমোচনই নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিও। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
স্পিকার বলেন, দরিদ্র মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো ও তাদের অর্থনৈতিক মুক্তির কথা ভাবতেন বঙ্গবন্ধু। আমরা আজ দারিদ্র হ্রাস করতে সক্ষম হয়েছি। শুধুমাত্র লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছি তাই নয়, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস, শিক্ষা এসকল ক্ষেত্রে আমাদের অর্জন অনেক। এ সকল অর্জনকে ধরে রাখতে এসকল উন্নয়নকে টেকসই রূপদান করতে হবে।
সুপ্রিম কোর্ট আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাহারা খাতুন এমপি, এটর্নি জেনারেল মাহবুবে আলম, সানজিদা খাতুন এমপি, এম মাহবুব আলম এমপি, ইউছুপ হোসেন হুমায়ূন, জেড আই খান পান্না, সম রেজাউল করিম বক্তৃতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে

আপডেট টাইম : ১২:০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০১৫