ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল প্রকল্পের কাজ অব্যাহত থাকবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ সরকার অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সোমবার বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ইউনেসকোর খসড়া প্রতিবেদনে সুন্দরবনের যে বিপদের কথা বলা হয়েছিল, চূড়ান্ত সিদ্ধান্তে সেটাও রাখা হয়নি। ফলে কাজ চলমান থাকবে। পাশাপাশি স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট (এসইএ) করে দেখা হবে যে ওই অঞ্চলে আরও কোনো বড় শিল্প বা অবকাঠামো নির্মাণ করা যাবে কি না। ওই অ্যাসেসমেন্টে যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে বলে প্রমাণ পাওয়া যায়, তবে সেটি নিরসনে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ইউনেসকোর সিদ্ধান্ত অনুযায়ী রামপাল প্রকল্পের কাজ চালিয়ে যেতে কোনো বাধা নেই। ইউনেসকোর খসড়া সিদ্ধান্তে সুন্দরবনের আশপাশে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ কোনো বড় শিল্প বা অবকাঠামো নির্মাণ করা যাবে না বলে উল্লেখ করে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে রামপাল প্রকল্পের কথা বাদ দিয়েছে ইউনেসকো। এর সঙ্গে সরকার একমত পোষণ করেছে কারণ চূড়ান্ত সিদ্ধান্তে শুধু শিল্প এবং বড় অবকাঠামোর কথা বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রামপাল প্রকল্পের কাজ অব্যাহত থাকবে

আপডেট টাইম : ০৮:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭