ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

ঈদে চমকাতে আসছে ‘বিজলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  চিত্রনায়িকা ববি প্রযোজিত প্রথম সিনেমা ‘বিজলি’ আসছে ঈদুল আজহায়। সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি নিজেই।

এ বিষয়ে ববি বলেন, আগামী ঈদে ‘বিজলি’ মুক্তি নিশ্চিত হয়ে গেছে। ইতোমধ্যে সিনেমাটি  মুক্তির সব প্রস্তুতিও শেষ হয়েছে। এছাড়া হল বুকিংও শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘খানিকটা হলিউডের সুপারম্যান কিংবা বলিউডের কৃশ ছবির আদলে নির্মিত ‘বিজলি’। এ ধরনের আইডিয়া এদেশে নতুন। আশা করছি সিনেমাটি দেখলে দর্শক নতুন স্বাদ পাবে বলে আমার বিশ্বাস।’

ববি আরও বলেন, ‘ছবিতে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করানো হয়েছে।’

ববি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর ও ভারতীয় নবাগত মডেল ও অভিনেতা রণবীরসহ অনেকে। এছাড়াও বিজলিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন।

‘খোঁজ দ্য সার্চ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন ববি। এরপর ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘ওয়ানওয়ে’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘পিকনিক’, ‘না বলা ভালোবাসা’ সিনেমায় অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

ঈদে চমকাতে আসছে ‘বিজলি

আপডেট টাইম : ০৪:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭