ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এক যুগ পর ছোট পর্দায় জেনিফার অ্যানিস্টোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আবারও ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন।

দ্য হলিউড রিপোর্টারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এইচবিওর একটি নতুন ধারাবাহিকের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেনিফার।

জেনিফার অ্যানিস্টোনকে সর্বশেষ পুরোদস্তুর ছোট পর্দায় দেখা গিয়েছিল ২০০৪ সালে, টেলিভিশন ধারাবাহিক ‘ফ্রেন্ডস’-এ। তুমুল জনপ্রিয়তা পাওয়া ওই ধারাবাহিকটিতে র‌্যাচেল গ্রিনের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান অ্যানিস্টোন।

‘ফ্রেন্ডস’ শেষ হওয়ার পর গত এক যুগেরও বেশি সময় মূলত চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন জেনিফার। তবে ছোট পর্দার জন্য সময় বের করতে না পারলেও মাঝের এই সময়টাতে ‘থার্টি রক’ ও ‘কোগার টাউন’ নামের দুটি ধারাবাহিকে অতিথি চরিত্রে অবশ্য দেখা দিয়েছিলেন ‘ব্রুস অলমাইটি’ তারকা।

নতুন যে টেলিভিশন ধারাবাহিকটির জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ধারাবাহিকটি সকালে দিকে প্রচারিত হতে পারে। এতে তার সঙ্গে থাকছেন আরেক হলিউড তারকা রিজ উইদারস্পুনও।

এর আগে ‘ফ্রেন্ডস’-এও একসঙ্গে পর্দা ভাগাভাগি করতে দেখা গিয়েছিল জেনিফার অ্যানিস্টোন ও রিজ উইদারস্পুনকে। ওই ধারাবাহিকে র‌্যাচেলের (জেনিফার) আত্মকেন্দ্রিক ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন রিজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এক যুগ পর ছোট পর্দায় জেনিফার অ্যানিস্টোন

আপডেট টাইম : ০৪:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭