ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

মন্ত্রীর নির্দেশে শিশু রাফিদ স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫
  • ৫০১ বার

অবশেষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজারের নির্দেশে শিশু রাফিদ স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। ফলে গৌরীপুর পৌর মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে টিসিপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর প্রথম বালক মুতাসিম মাহির রাফিদ এখন পৌর এলাকার যেকোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

রবিবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এ তথ্য জানান।

নূর মোহাম্মদ জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার টেলিফোনে শিক্ষার্থী রাফিদ সম্পর্কে বিস্তারিত খবর নেন এবং তাকে নিরাপত্তা দিয়ে স্কুলে ভর্তির নির্দেশ দেন। রাফিদের বাবা এ কে এম মাজহারুল আনোয়ারের সাথে মোবাইলে কথা হয়েছে। সোমবার রাফিদের ভর্তি হওয়ার কথা রয়েছে।

অবশ্য এ ব্যাপারে মাজহারুল আনোয়ারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৮ আগস্ট বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গৌরীপুর আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকিরের নানা অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরেন ধুরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাজহারুল আনোয়ার ও স্ত্রী পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজী সুলতানা। স্থানীয় এমপির অনুমতি ছাড়া বদলীর আদেশপ্রাপ্তির অপরাধে তাদের একমাত্র সন্তান মুতাসিম মাহির রাফিদকে টিসি প্রদান করা হয়। এমনকি এমপির নির্দেশের কারণে পৌর এলাকার কোনো স্কুলে ভর্তির সুযোগ না পাওয়ায় গত ৩ মাস ধরে পড়াশুনা বন্ধ থাকে শিশুটির। রোমহর্ষক এ ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে তোলপাড় শুরু হয় সারাদেশে। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজারের দৃষ্টিগোচর হলে রবিবার সকালে ওই শিক্ষার্থীকে স্কুলে ভর্তির নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

মন্ত্রীর নির্দেশে শিশু রাফিদ স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে

আপডেট টাইম : ১২:২৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫