ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান হামলার পরিকল্পনাকারী রাশেদ নাটোরে গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আরেক পরিকল্পনাকারী নব্য জেএমবির রাশেদ ওরফে রেশকে নাটোর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাতে নাটোরের সিংড়া এলাকা থেকে বগুড়া জেলা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সিংড়া বাসস্ট্যান্ড থেকে রাশেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে গুলশান হামলা মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে হস্তান্তরের জন্য ঢাকায় আনা হচ্ছে। কারণ গুলশান হামলার মামলাটি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গুলশান হামলার পরিকল্পনাকারী রাশেদ নাটোরে গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭