ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

খালেদা জিয়ার পক্ষে সাক্ষীদের পুনরায় জেরার আবেদন নামঞ্জুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৩৪৫ বার
হাওর বার্তা ডেস্কঃ  জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ১১ সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান তা নাকচ করে দেন।
আজ মামলাটিতে খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানি আর অপর দুই আসামি প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে সময়ের আবেদন করা হয়। মামলার ৫, ৬, ৭, ৮, ১৫, ১৬, ২২, ২৩, ২৬, ২৮ ও ৪০ নম্বর সাক্ষীকে পুনরায় জেরা করার জন্য পৃথক তিনটি আবেদন করা হয়। এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার পক্ষে ন্যায়বিচারের স্বার্থে সাক্ষীদের জেরার আবেদন করেন।
দুদকের পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাক্ষীদের পুনরায় জেরার করার আবেদন নামঞ্জুর করে দেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

খালেদা জিয়ার পক্ষে সাক্ষীদের পুনরায় জেরার আবেদন নামঞ্জুর

আপডেট টাইম : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭