ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

অতি উৎসাহী হয়ে বিব্রতকর কিছু না করার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অতি উৎসাহী হয়ে বিব্রতকর কিছু না করতে জেলা প্রশাসকদের(ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিন দিনের সম্মেলনে অংশ নিতে আসা সারাদেশের জেলা প্রশাসকরা বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জনান।

সম্প্রতি বরগুনার ইউএনও গাজী তারিক সালমনকে নিয়ে ঘটনার রেশ চলার মধ্যে ঢাকায় সম্মেলনে অংশ নিতে আসা জেলা প্রশাসকদের প্রতি এই আহ্বান রাখেন রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, অতি উৎসাহী হয়ে এমন কিছু করবেন না, যাতে সরকার ও আমলাতন্ত্রকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়।

রাষ্ট্রপতি বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনারা অত্যন্ত দায়িত্বশীল ও সম্মানজনক পদে অধিষ্ঠিত। তাই দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন ও কৌশলী হতে হবে।

ভয়-ভীতি, প্রলোভন, অনুরাগ বা বিরাগের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানান আবদুল হামিদ।

সরকারি কর্মচারীদের বেতন ‘বহুলাংশে’বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরে দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকদের আরও সক্রিয় হতেও বলেন আবদুল হামিদ।

সরকারি সম্পত্তি, খাল, নদী, পাহাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদেও জেলা প্রশাসকদের সক্রিয়তা প্রত্যাশা করেন তিনি।

বঙ্গভবনের দরবার হলে এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, নওগাঁর জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মাৎ নাজমানারা খানুম বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতি সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

অতি উৎসাহী হয়ে বিব্রতকর কিছু না করার আহ্বান

আপডেট টাইম : ১২:০০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭