ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দেড় বছর পর ক্যামেরার সামনে তিন্নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  শ্রাবস্তী দত্ত তিন্নি হঠাৎ​ হঠাৎ​ কোথায় যেন হারিয়ে যান। হয়তো ফিরে আসেন, দুয়েকটি কাজ করেন, আবার হা​রিয়ে যান। তিনি কি সুস্থ আছেন? নাকি কঠিন কোনো সমস্যা?—কথাগুলো দর্শকদের। প্রায় বছর দেড়েক পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিন্নি। নাটকে অভিনয় করছেন। নাম ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’। শুটিং হচ্ছে শ্রীমঙ্গলে। তিন্নির সঙ্গে আছেন সজল। জানা গেল, ঈদের জন্য তৈরি হচ্ছে নাটকটি।

নাটকটির পরিচালক পারভেজ আমিনের প্রশংসা করে তিন্নি বলেন, আমার অভিনয়ে ফেরার পুরো কৃতিত্ব তার। আমাকে কিন্তু কেউ মনে রাখেনি। তিনি নিজ থেকে আমাকে খুঁজে বের করেছেন। নাটকটি নিয়ে আলোচনা করেছেন। আমাকে রাজি করিয়েছেন।

‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নাটরেকর গল্পটি হলো—একজন চিত্রশিল্পী (সজল) এসেছেন শ্রীমঙ্গলে। উঠেছেন একটি রিসোর্টে। বছর কয়েক আগে তার স্ত্রী মারা গেছেন এই রিসোর্টেই। একই সময়ে বাচ্চাসহ তিন্নিও এসেছেন বেড়াতে। পূর্বপরিচিত সজল ও তিন্নির দেখা হয় অনেক দিন পর। তাদের পুরোনো স্মৃতি ও নতুন নানা ঘটনা নিয়ে এগিয়েছে গল্প।

তিন্নি সর্বশেষ অভিনয় করেছেন ‘একই বৃন্তে’ আর ‘চেক পোস্ট’ নামের দুটি নাটকে। ২০০৪ সালের ‘মিস বাংলাদেশ’ হয়েছেন তিনি। ২০০৬ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন অভিনেতা হিল্লোলকে। তাদের কন্যা ওয়ারিশা। ২০১২ সালে হিল্লোলের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। ২০১৪ সালে আবার বিয়ে করেন আদনান হুদা সাদকে। তিনি ব্যবসায়ী। এই সংসারে রয়েছে তার আরেকটি কন্যা, নাম আরিশা। গত বছর তিন্নির দ্বিতীয় বিয়েটিও ভেঙে যায়।

তিন্নি অভিনয় করেছেন টিভি নাটকে। মডেল হয়েছেন বিজ্ঞাপনে। চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ছবিগুলো হলো— নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ আর সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেড় বছর পর ক্যামেরার সামনে তিন্নি

আপডেট টাইম : ০২:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭