ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আইনজীবী হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৮৯ বার

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও গায়েবি জানাজা কর্মসূচি পালন করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী এ কর্মসূচি পালন করে ।

এর আগে বিক্ষোভ মিছিলটি সোয়া ৯টায় শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে এক দুই তিন চার ইসকন তুই দেশ ছাড়, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, তুমি কে আমি কে সাইফুল সাইফুল, ইসকনের দুই গালে জুতা মারো তালে তালে, বাংলার মাটিতে ইসকনের ঠাই নাই, বিচার চাই বিচার চাই ইসকনের বিচার চাই, বাংলার মাঠিতে ইসকনের ঠাই নাই, জঙ্গি জঙ্গি ইসকন জঙ্গি, ইসকনের চামড়া তুলে নিবো আমরা, ফাঁসি চাই ফাঁসি চাই চিন্ময়ের ফাঁসি চাই, প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে হিন্দু ও মুসলিম, বৌদ্ধসহ সবার সমান অংশগ্রহণ ছিল। হিন্দুরা আমাদের কাছে নিরাপদ। জুলাই বিপ্লব পরবর্তী মুসলিমরা হিন্দুর মন্দির পাহারায় ছিল। আজকের এই কর্মসূচি উগ্রবাদী ইসকন সম্প্রদায়ের বিরুদ্ধে, অন্য কোনো হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। হিন্দু ও ইসকন সম্প্রদায়কে আমরা আলাদা চোখে দেখি। আমরা ভাই হত্যার বিচার চাই। দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে এই ইসকনের বিরুদ্ধে আবার সংগ্রামের হুশিয়ারিও দেন তিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ প্রভু ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আইনজীবী হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি

আপডেট টাইম : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪