ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পশ্চিমবঙ্গে শাকিবের ভক্ত কত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ  নবাব’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল ঈদুল ফিতরে। পঞ্চম সপ্তাহেও জমিয়ে ব্যবসা করছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের দর্শকদের সামনে কিং খান নবাব হয়ে হাজির হবেন ২৮ জুলাই। তার আগেই অনেকের মনে হতে পারে, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও দারুণ জনপ্রিয় শাকিব খান।

এ অনুমানের মূলে রয়েছে ইউটিউব। ৩১ মে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ‘ষোল আনা’। মাস দুই না পেরুতেই গানটির ভিউ তরতর করে এগুচ্ছে কোটির ঘরে।

মজার বিষয় হলো জাজের চ্যানেলে ‘ষোল আনা’ দেখা হয়েছে ৭৭ লাখের বেশিবার। অন্যদিকে এসকে’র চ্যানেলে ৭০ লাখ পেরিয়ে গেছে। সব মিলিয়ে মনে হচ্ছে, ভারত-বাংলাদেশে সমান জনপ্রিয় শাকিব খান! হ্যাঁ, চ্যানেল দুটি যেহেতু দেশের সীমানা দিয়ে আটকানো নয়, তাই বলা মুশকিল কোন দেশের দর্শক কতবার দেখেছেন। এসকে’র চ্যানেলেও শাকিবের বাংলাদেশি অনেক ভক্ত মন্তব্য করেছেন।

সে ক্ষেত্রে একটা কথা বলা যায়, আর কিছু না হোক দুই চ্যানেল মিলিয়ে গানটি দেড় কোটি কাছাকাছি ভিউতে পৌঁছে গেছে। এতেই কম কী!

স্যাভির সুর-সংগীতে ‘ষোল আনা’য় কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর। লিখেছেন গৌতম সুস্মিত। চিত্রগ্রহণে ছিলেন টুবিন, কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। দৃশ্যায়ন হয়েছে কলকাতায়।

গানটিতে টি শার্ট, লেদার জ্যাকেট ও জিন্স আউটফিটে দেখা যায় শাকিবকে। বাহারি গোঁফ, দাড়ি, সানগ্লাস ও লকেট মিলিয়ে একদম নতুন সাজে সেজেছেন নায়ক। অন্যদিকে লাল গ্ল্যামারাস পোশাকে তার সঙ্গে দারুণ মিলেছেন শুভশ্রী।

এক বছর আগে একই সময়ে কলকাতায় মুক্তি পেয়েছিল যৌথ প্রযোজনার ‘শিকারি’। ওই ছবিটি বাংলাদেশে মাত করলেও পশ্চিমবঙ্গে একদম জমেনি। দেখা যাক, ‘নবাব’-এর ভাগ্যে কী আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পশ্চিমবঙ্গে শাকিবের ভক্ত কত

আপডেট টাইম : ০৭:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭