ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি থামবে বুধবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  অনবরত বর্ষণ। থেমে থেমে কমছে-বাড়ছে। সোমবার সকাল থেকেই এই অবস্থা। মঙ্গলবারও আকাশে মেঘ আছে। বৃষ্টিও হচ্ছে। এই বৃষ্টি সহসা থামবে না। আজ দিন যাবে। কাল থেকে কমবে বৃষ্টি।

মঙ্গলবার,আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম বলেন, মৌসুমী বায়ু সক্রিয়। আজ বৃষ্টি থাকবে। একেবারে কমে যাবে না। ঝিরিঝিরি ঝরবে। কাল সকালে গিয়ে অবস্থার উন্নতি হবে। আবহাওয়া পূর্বাভাষ এমনটাই পাচ্ছেন তারা।

বৃষ্টি শুধু ঢাকাতেই নয়, ঢাকার আশেপাশের এলাকাতেও বেশ হচ্ছে। এছাড়া দক্ষিণেও বৃষ্টির ফোঁটাগুলো বেশ বড় হয়ে ঝরছে। বিরতিহীন বৃষ্টিতে নিত্যদিনের জীবনযাত্রায় বেঘাত ঘটছে। ঘর থেকে বেরোনোর সময় ছাতা নিতে ভুলে গেলে ভুগতে হবে আপনাকে। সকালে যারা অফিসের উদ্দেশে বেরিয়েছেন, ছাতা নেননি সঙ্গে, তারা নিশ্চয়ই কাকাভেজা হয়ে অফিসে ঢুকতে হয়েছে।

ঢাকায় সামান্য বৃষ্টিই দুর্ভোগের কারণ। বছর জুড়েই এই শহরে সংস্কারের কাজ হয়।  বৃষ্টির পানিতে একহাঁটু কাঁদাপানি তৈরি হয় রাজপথে। দেখে বোঝার উপায় নেই, এ পথে যান্ত্রিক যান চলে নাকি গরুর গাড়ি।

দুদিনের বৃষ্টিতে মালিবাগ এলাকার অবস্থা ত্রাহিত্রাহি। ড্রেনের কালো ময়লাগুলো ধুয়ে নামছে যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকায়। মৌচাক থেকে শান্তিনগর যেতে কী অশান্তি যে পোহাতে হচ্ছে তা ভাষায় বলা যাবে না।  এসব এখন নগরবাসীর নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি থামবে বুধবার

আপডেট টাইম : ০৭:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭