ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বঙ্গমাতা না থাকলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
  • ৪৫০ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর পাশে না থাকলে বাংলাদেশের ইতিহাস হয়তো ভিন্ন হতো। স্বাধীনতা পরবর্তী সময়ে দূর্যোগের সময় ফজিলাতুন্নেসা মুজিব দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি অত্যন্ত সাদাসিধা, দৃঢ়চেতা মানুষ ছিল।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফজিলাতুননেছা মুজিব-এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমি অনেক ছোট থেকেই বঙ্গমাতাকে কাছ থেকে দেখেছি। আমরা তখন ময়মনসিংহ থাকতাম। প্রতিবছরই ঢাকায় এসে বঙ্গবন্ধুর বাড়িতে উঠতাম। তিনি (বঙ্গমাতা) আমাদের তার নিজের সন্তানের মত সমভাবে দেখতেন।

তিনি বলেন, বঙ্গমাতা আমার মায়ের মত। আমার মা তার ছোট বোনের মত ছিলেন। তখন আওয়ামী লীগ এত বড় পরিবার ছিল না। সামরিক শাসক আয়ুবের যাতাকলে ছিল। তখন রাজনীতি করা ও এর চিন্তা করাটাই ছিল দূরহ ব্যাপার। সেই পরিবেশে বঙ্গমাতা বঙ্গবন্ধুর সকল কাজে সহযোগিতা এবং সাহস যুগিয়েছেন। সেই পরিবেশে থেকেও সব কিছুর পাশাপাশি তিনি নিজের ছেলে মেয়েদের মানুষ করেছেন। তাদের লেখাপড়া শিখিয়েছেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গমাতা একজন মহিয়সী নারীর নাম। রাজনৈতিক অঙ্গনে তার যে কি ভূমিকা ছিল তা খোঁজ না নিলে জানা যাবে না। তিনি একজন নির্লোভ ব্যক্তি ছিলেন। সারা জীবন বঙ্গবন্ধুর পাশে থেকে সাহস যুগিয়েছেন। বঙ্গবন্ধু হওয়ার পেছনে সবচেয়ে বেশী অবদান ছিল তাঁর।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

বঙ্গমাতা না থাকলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো

আপডেট টাইম : ১২:৩২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫