ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

এবার আজান নিয়ে বিস্ফোরক মন্তব্য সুচিত্রা কৃষ্ণমূর্তির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৪৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  আজান নিয়ে ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগমের অভিযোগের সুরে করা মন্তব্যের পর এবার একই পথে হাঁটলেন গায়িকা-অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। আজানের তীব্র বিরোধিতা করলেন  তিনি। ‘কাভি হাঁ কাভি না’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে বড়পর্দায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। তিনিই এবার ভোরবেলা লাউডস্পিকারে জোরালো শব্দে আজানের প্রতিবাদ জানালেন টুইটারে। সুচিত্রা তার টুইটারে লিখেছেন, ‘ভোর ৪টা ৪৫ মিনিটে বাড়িতে ফিরেছি। কিন্তু আজানের তীব্র শব্দে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। জোর করে ধর্মকে চাপিয়ে দেয়া অযৌক্তিক।’ যথারীতি তার টুইট নিয়েও শুরু হয়েছে বিতর্ক। হঠাৎ সুচিত্রা এরকম সংবেদনশীল বিষয় নিয়ে টুইট করতে গেলেন কেন এই প্রশ্নের উত্তর খুজতে গিয়ে দেখা যায় ঘটনাটির সূত্রপাত সাগরিকা ঘোষের একটি টুইটকে ঘিরে। সাগরিকা টুইটারে লেখেন, ‘আজানের বিরুদ্ধে হিন্দু সেলেবদের প্রতিবাদ দেখে জানিয়ে দিই, তাদের ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। সেটাই আজানের উদ্দেশ্য।’ এর পালটা সুচিত্রা কৃষ্ণমূতি লেখেন, ‘আমি  নিজে ব্রাহ্মমুহূর্তে বিছানা ছেড়ে উঠে পড়ি। রেওয়াজ করি, যোগাসন করি। কিন্তু ঈশ্বরকে স্মরণ করার জন্য আমার অন্তত লাউডস্পিকারের দরকার পড়ে না।’ এরপর সুচিত্রা আরো লেখেন, ‘আমরা কেউই আজানের বিরোধিতা করছি না। কিন্তু ভোর পাঁচটার সময় জোর করে কারো ঘুম ভাঙিয়ে দেয়াটা সভ্য সমাজে  মেনে নেয়া যায় না।’ উল্লেখ্য, বাড়ির কাছের মসজিদের লাউডস্পিকার থেকে ভেসে আসা আজানের শব্দে ঘুমে ব্যাঘাত ঘটে বলে বেশ কিছুদিন আগে অভিযোগ করেছিলেন ভারতের বিখ্যাত গায়ক সোনু নিগম। সোনুর সেই মন্তব্যের পর অনেক জলঘোলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

এবার আজান নিয়ে বিস্ফোরক মন্তব্য সুচিত্রা কৃষ্ণমূর্তির

আপডেট টাইম : ১২:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭