ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রাষ্ট্র, শিশুর নিরাপত্তা দাও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫
  • ৫০৩ বার

জাতীয় প্রেস ক্লাবের সামনে প্ল্যাকার্ড হাতে শুক্রবার দুপুরে এক যুবক দাঁড়িয়ে। রাজন হত্যা, পেটের শিশু গুলিবিদ্ধ হওয়ার মতো ঘটনার প্রতিবাদ জানাতে এসেছেন তিনি। দাবি তুলেছেন, ‘রাষ্ট্র, শিশুর নিরাপত্তা দাও।’

রাজধানীর তেজগাঁও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এই যুবকের নাম মোখলেছুর রহমান সাগর। ২০১৩ সাল থেকেই শিশু ও নারী নির্যাতন, ফরমালিন প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রতিবাদ করে আসছেন সাগর।

সাগর বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। কিন্তু যেভাবে শিশুহত্যা ও নির্যাতন বাড়ছে তা হতাশার। এ শিশুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রে যদি শিশু নিরাপদ না থাকে তাহলে সেটা রাষ্ট্রেরই ব্যর্থতা।

গত তিন বছর ধরেই একা একা সামাজিক ইস্যুতে প্রতিবাদ করা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৩ সাল থেকে যখনই দেখেছি রাজনৈতিক সহিংসতায় মানুষ মারা যাচ্ছে, তখনই প্রতিবাদ করার বিষয়টি আমার মাথায় এসেছে। এরপর থেকে নানা ইস্যুতে আমি দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে আসছি।

তিনি বলেন, দেশের প্রতিটি বিবেকবান মানুষই হত্যা, নির্যাতন সহিংসতার বিরোধী। সবাই ঘরে বসে এ সবের সমালোচনা করে, ঘৃণা করে। আমি সেসব মানুষেরই প্রতিনিধি। আমি তাদের হয়েই প্রতিবাদ জানাতে আসি। বিবেকের তাড়না থেকেই দেশের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে এককভাবে সামাজিক সচেতনতামূলক কাজ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রাষ্ট্র, শিশুর নিরাপত্তা দাও

আপডেট টাইম : ১২:০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫