ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার প্রকৃত ইতিহাস জানতে নতুন প্রজন্মের জন্য যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি আজ বিকেলে বঙ্গভবনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের কাছ থেকে ‘মুক্তিযুদ্ধে গণহত্যার ওপর স্মারক ডাক টিকেট এলবাম’ গ্রহণকালে বলেন, ‘সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে ১৯৭১ সালের গণহত্যা সংক্রান্ত অ্যালবাম থাকা আবশ্যক এবং তাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। ’

মুক্তিযুদ্ধকালে দখলদার বাহিনীর নৃশংসতার চিত্র তুলে ধরে এই এলবাম প্রকাশ করার জন্য তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের একথা জানান।

প্রতিমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, তার মন্ত্রণালয় ইতোমধ্যে জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিদেশে বাংলাদেশের মিশনসমূহে এই এলবাম বিতরণ করেছে।

অনুষ্ঠানে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭