ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নিলয় হত্যাকাণ্ড: ‘আনসার আল ইসলামের’ দায় স্বীকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
  • ৫০৮ বার

ব্লগার নিলয় চক্রবর্তীকে হত্যার দায় স্বীকার করেছে আল কায়দা ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’। ওই সংগঠনের নামে গণমাধ্যমে পাঠানো এক ই-মেইলে এ দাবি করা হয়েছে। তবে স্বতন্ত্রভাবে ওই ইমেইলের সত্যতা যাচাই করা সম্ভব হয় নি। বিবৃতিটি সংগঠনের মুখপাত্র মুফতি আব্দুল্লাহ আশরাফের তরফ থেকে পাঠানো হয়। ‘আল্লাহর রাসুলকে (সা.) কটুক্তিকারী নিলয় নীল হত্যাকান্ডের দায়ভার গ্রহণ’ শীর্ষক বিবৃতিতে নিলয়কে আল্লাহ ও তাঁর রাসুলের দুশমন আখ্যা দিয়ে বলা হয়েছে, আনসাল আল ইসলামের মুজাহিদিনরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আরও বলা হয়, ‘আমরা, আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ, আল্লাহ’র রাসূল (তাঁর ওপর শান্তি বর্ষিত হোক) এর সম্মান রক্ষার্থে পরিচালিত প্রতিশোধমূলক এই হামলার সম্পুর্ণ দায়ভার গ্রহণ করছি’। বিবৃতির শেষে হুশিয়ারি দিয়ে বলা হয়, যদি তোমাদের ‘বাক-স্বাধীনতা কোন সীমানা মানতে প্রস্তুত না থাকে, তবে তোমাদের হৃদয় যেন আমাদের ‘চাপাতির স্বাধীনতা’র জন্য উন্মুক্ত থাকে। আমরা ভুলিনি আর আমরা অন্যদের ভুলবোনা ইনশাল্লাহ!’ গণমাধ্যমে বাংলা ও ইংরেজী উভয় ভাষাতে একাধিকবার বিবৃতিটি পাঠানো হয়। এর আগে এ ধরণের হত্যাকান্ডের পর এ সংগঠন দায় স্বীকার করলেও গণমাধ্যমে এ ধরণের ই-মেইল পাঠানোর ঘটনা প্রথম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নিলয় হত্যাকাণ্ড: ‘আনসার আল ইসলামের’ দায় স্বীকার

আপডেট টাইম : ১০:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫