ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

শাহরুখের দেয়া গিটার নিলামে তুললেন প্রীতম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ  বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজাল। এতে সংগীত পরিচালনার কাজ করেছেন প্রীতম চক্রবর্তী। এ জন্য তাকে একটি গিটার উপহার দেন শাহরুখ। আর শাহরুখের দেয়া এ উপহার নিলামে তুলেছেন প্রীতম।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ, সেখানে গিটার নিয়ে পোজ দেয়া প্রীতমের সঙ্গে দেখা গেছে তাকে। ছবির ক্যাপশনে এ অভিনেতা লিখেছেন, ‘এই গিটারের একটি নিজস্ব সফর রয়েছে। সিনেমার আগে এটি প্রীতমকে দিয়েছিলাম এবং বিনিময়ে তিনি আমাদের জব হ্যারি মেট সেজালের সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন।’

এর পরিপ্রেক্ষিতে একটি টুইটে প্রীতম লিখেছেন, ‘ধন্যবাদ স্যার, এটি আমার কাছে খুবই বিশেষ, যেমনটা জব হ্যারি মেট সেজাল সিনেমার গান। সদ্ব্যবহার স্বরূপ একটি দাতব্য সংস্থার জন্য এটি নিলামে তুলেছি।’

জব হ্যারি মেট সেজাল সিনেমার ‘সফর’ এবং ‘রাধা’ গান দুটি কম্পোজ করেছেন প্রীতম।

সিনেমাটি প্রযোজনা করেছেন রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এতে আনুশকা শর্মাকে সেজাল জাভেরি নামের এক গুজরাটি মেয়ের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে শাহরুখ খানকে দেখা যাবে হরিন্দর সিং নেহরা নামের এক যুবকের চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে জব হ্যারি মেট সেজাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

শাহরুখের দেয়া গিটার নিলামে তুললেন প্রীতম

আপডেট টাইম : ০৭:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭