ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই চোখ হারালেন শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাজধানীর শাহবাগে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমানের (২২) চোখ পুলিশের ছোড়া টিআরসেলে দুই চোখ উঠে গেছে। এ ঘটনায় মোট আহত হয়েছেন ২২ জন।

আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ইলিয়াস হাসান জানান, পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। মোট আহতের সংখ্যা ২২ জন।

শিক্ষার্থীদের মধ্যে আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের একজন ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র নাঈমুল ইসলাম (২৪) এবং অপরজন সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।

এদিকে সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চক্ষু ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে এমন কথা জানিয়ে ইলিয়াস হাসান বলেন, ‘তার চোখের অবস্থা ভালো না। দুই চোখই উঠে গেছে। চোখ দিয়ে কোনো কাজ হবে বলে মনে হয় না।’

তিনি বলেন, ‘আমাদের ওপর পুলিশ দুই থেকে তিন হাত দূর থেকে গুলি ছুড়েছে। আমাদের কর্মসূচি শেষ করে ফেলেছি। অল্প কিছু ছেলে রাস্তায় ছিল। তাদের আমরা ১০ মিনিটের মধ্যে ফিরিয়ে আনতাম। কিন্তু আমাদের সেই সময় দেয়নি পুলিশ।’

১২ জন শিক্ষার্থী শাহবাগ থানায় আটক রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশাবাদী পুলিশ তাদের দ্রুত ছেড়ে দেবে। কলেজের প্রিন্সিপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন।’

এর আগে সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা সেশনজট ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় বিভিন্ন দাবি নিয়ে পূর্বঘোষিত কর্মসূচিতে মাঠে নামলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই চোখ হারালেন শিক্ষার্থী

আপডেট টাইম : ০৬:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭