ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জেএমবি’র ২ সদস্য গ্রেপ্তার: র‍্যাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের হাবিব ওরফে আইয়ুব (২৬) ও আবু বকর সিদ্দিক (৩৫) নামে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দুজনই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানানো হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুজনের বাড়িই নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলে জানা গেছে। র‍্যাব-১১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দু’জনের মধ্যে এদের একজন জেএমবির শুরা সদস্য ইমরান আহমেদের সহযোগী। অন্যজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে জেএমবি’র ২ সদস্য গ্রেপ্তার: র‍্যাব

আপডেট টাইম : ০৪:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭