ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ট্রেনের পাশে দৌঁড়ানো পছন্দ করেন না শাহরুখ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৪২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  ট্রেনের দরজায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে আছেন শাহরুখ খান। চোখে মুখে উৎকণ্ঠা। কাজল দৌঁড়ে এসে হাতটা ধরতে পারবে তো? ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির মনে রাখার মতো সেই দৃশ্যটি পরবর্তীতেও দেখানো হয়েছে বিভিন্ন ছবিতে। কিন্তু শাহরুখ জানান, বাস্তবে চলন্ত ট্রেনের পাশে দৌঁড়ানোর বিষয়টি তনি একেবারেই পছন্দ করেন না।

পর্দায় ভীষণ রোমান্টিক হিরো শাহরুখ খান। কিন্তু বাস্তবেও কি তাই? এক সাক্ষাৎকারে

শাহরুখ জানান, বাস্তবে নাকি একেবারেই রোমান্টিক নন তিনি। নিজেকে অনুভূতিহীন, আত্মকেন্দ্রিক, স্বার্থপর এবং অসামাজিক দাবি করলেন শাহরুখ।

বাস্তব এবং পর্দা এক নয়। তাই পর্দার দৃশ্যগুলোকে বাস্তব জীবনে অনুসরণ করতে নিষেধ করেন শাহরুখ। এমনকি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির সেই জনপ্রিয় দৃশ্যটিও বাস্তবে অনুকরণ করতে নিষেধ করেছেন তিনি।

তার মতে, বাস্তবে ট্রেনের পেছনে না দৌঁড়ে কীভাবে ট্রেন থামানো যায় কিংবা পরের স্টেশনে দুজনে দেখা করা যায়, সেটা ভাবুন। নিজের জীবনে হলে কখনোই হাত বাড়িয়ে ট্রেনের দরজায় ঝুলতেন না বলে জানান শাহরুখ।

শাহরুখ খান এই মুহূর্তে ব্যস্ত আছেন ‘যব হ্যারি মেট সেজাল’ ছবির প্রচারণা নিয়ে। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন আনুশকা শর্মা। ৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি। এছাড়াও তিনি আনন্দ এল রাইয়ের একটি ছবির শুটিং এর কাজ করছেন বর্তমানে।-হিন্দুস্তান টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ট্রেনের পাশে দৌঁড়ানো পছন্দ করেন না শাহরুখ খান

আপডেট টাইম : ০৪:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭