ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সরকারকে ক্ষমা চাইতে বললেন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫
  • ৫৯৯ বার

মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় নিজের ঘরের বারান্দায় মা ও পেটের শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সরকারের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ মা নাজমা বেগম ও শিশু সুরাইয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এরশাদ বলেন, ‘মায়ের পেটে শিশু হত্যা চেষ্টায় যারা দায়ী তাঁদের বিচার হওয়া উচিত। কিন্তু তাঁদের বিচার হবে কি-না জানি না। তবে সরকারের উচিত এ ঘটনার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া।’
সরকারের কাছে প্রশ্ন রেখে এরশাদ বলেন, ‘কেন এই ঘটনা ঘটছে, মাদকাসক্তি না কি বিচারহীনতা? কারণ যাই হোক, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাঁরা জানেন, তাঁদের বিচার হবে না।’
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘মায়ের পেটের শিশুও নিরাপদ নয়, এটা আমরা ভাবতেও পারি না। আমরা কত বর্বর হয়ে গেছি। আমরা এখন আর মননশীল জাতি নই। এই সমাজের পরিবর্তন দরকার। ইনশা আল্লাহ পরিবর্তন আসবে।’
এরশাদ আরও বলেন, ‘এখন অভিনব পন্থায় শিশুদের ওপর বর্বর নির্যাতন হচ্ছে। এই অভিনব পন্থা কীভাবে এল? কত বর্বর মানুষ। মানুষ কীভাবে বাঁচবে, বাংলাদেশ কীভাবে বাঁচবে? যারা এই ঘটনা ঘটিয়েছেন তাঁদের কঠোর শাস্তি দিন, ফাঁসি দিন। যাতে এমন নিষ্ঠুর ঘটনা আর কেউ ঘটাতে না পারে।’

হাসপাতালে এরশাদের সঙ্গে ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন, মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সরকারকে ক্ষমা চাইতে বললেন এরশাদ

আপডেট টাইম : ১১:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫